২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় আত্মঘাতী হামলায় হিন্দু যুবক: কর্তৃপক্ষ নতুন করে ভাবছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে জঙ্গি হামলায় হিন্দু যুবক জড়িত থাকার অভিযোগ পাওয়ার পর কর্তৃপক্ষকে দেশজুড়ে চলমান সন্ত্রাসী ঘটনার মূল সম্পর্কে নতুন করে চিন্তাভাবনা করতে হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 09:03 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মোহসিন সাংবাদিকদের ব্রিফিং কালে জানান, বৃহস্পতিবার নেত্রকোনায় 

আত্মঘাতি বোমা হামলাকারী এক হিন্দু যুবক। তার নাম যাদব বিশ্বাস। বোমা হামলায় হিন্দু যুবক জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে সরকার বিষয়টি খতিয়ে দেখার কথা ভাবছে।

নেত্রকোনায় সুইসাইড বোমা হামলায় সাত জন নিহত এবং আহত হয়েছে কমপক্ষে ৫০ জন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আরও জানান, আত্মঘাতি বোমা হামলাকারীরা যারা এ সকল সন্ত্রাসী ঘটনা ঘটাচ্ছে, তারা নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন  জামা’আতুল মুজাহিদীনের নাম ভাঙ্গাচ্ছে।

প্রেস ব্রিফিং এর সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া সেলে’র প্রধান সমন্বয়কারী খন্দকার মনিরুল আলম এবং  প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু জাফার ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, দুই যুবক আত্মঘাতি বোমা হামলা চালিয়েছে এবং তাদের এক জনের নাম হচ্ছে যাদব বিশ্বাস। যাদব ঘটনাস্থলেই নিহত হয় এবং অপর হামলাকারি মারত্মক আহতাবস্থায় চিকিৎসাধীন রয়েছে। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।

মোহসিন জানান, জেএমবি’র আত্মঘাতি হামলাকারিদের  মগজ ধোলাই করে তাদেরকে দিয়ে এসকল সন্ত্রাসী হামলা চালান হয়।

নেত্রকোনা বোমা হামলা সম্পর্কে তিনি বলেন, হামলাকারিরা একচি বাইসাইকেলে করে ঘটনাস্থলে আসে। একই স্থান থেকে কিছুদিন আগে একটি বোমা উদ্ধার করা হয়েছিল।

ব্রিফিং এ জানান হয়, হামলায় এক মহিলা ও এক হামলাকারি সহ  কমপক্ষে ছয় ব্যক্তি নিহত হয়েছে এবং ১০ পুলিশ সদস্য সহ আহত হয়েছেন আরও ৫০ জন।

এক প্রশ্নের জবাবে কর্মকর্তা বলেন, পুলিশের ধারণা, গায়ে তার জড়ানো নিহত যুবকটি হচ্ছে যাবদ। তার আরও ভিন্ন নাম থাকতে পারে তবে আমারা তার সম্পর্কে আর কিছুই জানি না।

অপর এক প্রশ্নের জবাবে তিনি ওসামা বিন লাদেনের নাম উচ্চারণ করে বলেন,  যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নানা ধরণের অত্যধুনিক সরঞ্জাম থাকা সত্তেও তারা তাকে (লাদেন) গ্রেফতার করতে পারছেনা। সুতরাং জঙ্গি নেতাদের গ্রেফতার করতে না পারার অর্থ এই নয় যে, সরকারের এখানে ব্যর্থ হয়েছে।

তিনি আরও  জানান, কেবল পুলিশ ও আইন শৃংখলা বাহিনীর সদস্যদের দিয়ে জন জীবনের নিরাপত্তার নিশ্চিত করা যাবে না।