মেহেরপুর বোমা হামলায় জুয়েলার্সের মালিক নিহত
মেহেরপুর জেলার গাংনী উপজেলা শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় বোমা হামলায় একটি জুয়েলারির মালিক পাত্র জুয়েলার্সের মালিক সুনিল কুমার পাত্র ওরফে মঙ্গল নিহত হয়েছেন।
বোমায় ঝলসে যাওয়া এক পথচারী তরিকুল(৫০) ও ভ্যান চালক হাসান (৫০ ) গাংগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিংসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয়সূত্রসমূহ জানায় সন্ধ্যা পৌণে সাতটার দিকে সন্ত্রাসীরা গাংনী বাসস্ট্যান্ডের জুয়েলারি দোকান পাত্র জুয়েলার্সের ওপর অতর্কিত ভাবে চারটি বোমা নিক্ষেপ করে। এতে মঙ্গলের শরীর ঝলসে যায়, পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সন্ত্রাসীরা একটি মটর সাইকেল যোগে এই ঘটনা ঘটায়। পুলিশ ধারনা করছে এটি সর্বহারা পার্টির কাজ।
স্থানীয়রা তাকে বিএনপি নেতা বলে উল্লেখ করলেও থানা বিএনপি সভাপতি মোহাম্মদ আবদুল্লা বলেছেন, নিহত মঙ্গলের সাথে বিএনপি’র কোনও যোগাযোগ ছিলো না।
বোমা হামলায় জুয়েলারি দোকানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
শেষ খবর পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয় নি।
