নেত্রকোণায় ১১ ডিসেম্বর সকাল--সন্ধ্যা হরতাল
বোমা হামলার প্রতিবাদে নেত্রকোণায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
জেলা আওয়ামীলীগ বৃহস্পতিবারের বোমা হামলার পর তাৎক্ষণিকভাবে বিক্ষোভ মিছিল করে এবং পরে চার দিনের শোক ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে।
১১ ডিসেম্বর রোববার সকাল--সন্ধ্যা হরতালসহ কর্মসূচির মধ্যে রয়েছে-- ৮ ডিসেম্বর বৃহস্পতিবার জেলাব্যাপী দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো ব্যাজ ধারণ; ৯ ডিসেম্বর শুক্রবার জেলাব্যাপী শোক র্যালী; ১০ ডিসেম্বর শনিবার বিক্ষোভ মিছিল।
এসময় নেতৃবৃন্দের মধ্যে সভায় উপস্থিত ছিলেন-- ফজলুর রহমান খান, মো. শামছুজ্জোহা, মতিয়ুর রহমান খান, আশরাফ আলী খান খসরু, অধ্যাপক তফসির উদ্দিন খান প্রমুখ।
