২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে শক্তিশালী বোমা উদ্ধার

সিরাজগঞ্জ পৌর এলাকার মীরপুর থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় একটি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 11:42 AM

Updated : 26 Apr 2022, 06:22 PM

দমকল বাহিনীর স্টেশন অফিসার আব্দুল হামিদের নেতৃত্বে সিরাজগঞ্জ থানা পুলিশের একটি দল প্রায় এক ঘন্টা প্রচেষ্টার পর বোমাটি নিষ্ক্রিয়  করে এবং পরবর্তীতে তা সিরাজগঞ্জ সদর থানায় আনা হয়।

প্রায় পাঁচ ইঞ্চি লম্বা ও দেড় ইঞ্চি ব্যাসার্ধের লালকাগজে মোড়ানো তার ও ব্যাটারি সংযুক্ত-বোমাটি মীরপুর এলাকার হযরত ফাতেমাতুজ জোহরা হাফিজিয়া কওমী মহিলা মাদ্রাসার সামনে ফেরদৌস হাসানের বাড়ী সংলগ্ন টিনের বেড়ার পাশ থেকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে এলাকাবাসী বোমা-সদৃশ বস্তুটি দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং পরে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশের দল এসে বোমাটি নিষ্ক্রিয় করে।

এসময় শতশত দর্শনার্থী রাস্তার দু’পাশে ভীড় জমায়। বোমাটি উদ্ধারের পর এলাকায় সস্তি ফিরে এসেছে বলে এলাকাবাসী মন্তব্য করেছেন।