২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি

হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে বৃহস্পতিবার বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছে। জেলা প্রশাসককে বুধবার পাঠানো এক চিঠিতে এ হুমকি দেয়া হয়।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 09:49 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

জামায়াতে ইসলামী হবিগঞ্জের একজন নেতার নাম প্রেরক হিসেবে উল্লেখ করে চট্টগ্রামের একটি অস্থায়ী ডাকঘর থেকে জেলা প্রশাসকের কাছে চিঠিটি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, আমাদের লোকদের অহেতুক হয়রাণি করা হচ্ছে। সাত ডিসেম্বরের মধ্যে এর সমাধান করতে হবে নতুনা আট ডিসেম্বর বোমা মেরে জেলা প্রশাসকের কার্যালয় উড়িয়ে দেয়া হবে। জেলা প্রশাসক এম এম সুলতান মাহমুদের সাথে যোগাযোগ করা হলে তিনি চিঠি প্রাপ্তির কথা স্বীকার করেছেন।