২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল চট্টগ্রামের বোমা হামলাস্থল পরিদর্শন করেছে

দুই সদস্যবিশিষ্ট সিঙ্গাপুর বিষ্ফোরক বিশেষজ্ঞ দল বুধবার বন্দর নগরী চট্টগ্রামের বোমা হামলাস্থল আদালত প্রাঙ্গণ পরিদর্শন করেছেন। ২৯ নভেম্বর চট্টগ্রাম আদালতে আত্মঘাতী বোমা হামলায় কি ধরনের বিষ্ফোরক ব্যবহার করা হয়েছিলো তা পরীক্ষা করেন তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 09:14 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

তবে পরিদর্শনের বিষয়টি চূড়ান্তভাবে গোপন রাখা হয়। জানা গেছে গোয়েন্দা সংস্থার লোকেরা এসময় তাদের সাথে ছিলেন।

দলটি সরাসরি আদালতের প্রধান ফটকে যায়, সেখানে কিছু ছবি তোলে এবং পরে পাহাড়ের ওপর আদালত ভবন পরিদর্শন করে।

পরিদর্শনের ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায় নি।