১৫ লাখ টাকার হিরোইন আটক, গ্রেফতার ১০
পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা মঙ্গলবার রাতে মতিঝিল থানার দুটি বাসা থেকে ১৫ লাখ টাকা মূল্যের দেড় কেজি হিরোইন উদ্ধার করেছে।
ঘটনার সঙ্গে যুক্ত ১০ ব্যক্তিকে পুলিশ আটক করেছে ।
গ্রেফতারকৃতরা হচ্ছে ফয়েজ, লিটন, ইকবাল, কবীর, নূর হোসেন, মাসুম, কাজী রিয়াজুদ্দিন, বাবুল হোসেন, শুক্কুর আলি ও সেলিম।
গোয়েন্দা পুলিশ জানায়, তারা ফয়েজের ২১৩, মালিবাগের বাসা থেকে ২৪ ডোজ হিরোইন উদ্ধার করে এবং গ্রেফতারকৃত লিটনের স্বীকারোক্তি অনুযায়ি পরে তারা ৫৪, পূর্ব রামপুরার অন্য একটি বাসায় অভিযান চালিয়ে আরো বিপুল পরিমানে হিরোইন উদ্ধার করে।
