২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন

চট্টগ্রামের মেয়র মহিউদ্দিন চৌধুরীকে আহবায়ক করে সন্ত্রাস, বোমাবাজী ও অন্যান্য অপরাধমূলক তৎপরতা প্রতিহত করতে একটি ব্যাপক ভিত্তিক প্রতিনিধিত্বমূলক কমিটি গঠন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 08:05 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

মঙ্গলবার রাতে মেয়রের বাসভবনে মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তি হিসেবে পরিচিত রাজনৈতিক দলসমূহ ও পেশাদারী গ্র“পের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির নাম দেয়া হয়েছে “সন্ত্রাস প্রতিরোধ কমিটি”।

চট্টগ্রাম সিটি মেয়র একটি জনসমাবেশে গত ৪ ডিসেম্বর প্রাথমিক ভাবে সন্ত্রাস পতিরোধে এ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিলেন।