২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লির গার্মেন্টস অগ্নিকাণ্ডে ১৩ শ্রমিক নিহত

ভারতের পূর্ব দিল্লীর একটি ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে ১৩ শ্রমিক পুড়ে মারা গেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 07:32 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

সকাল সোয়া এগারটার দিকে পাটপরাগঞ্জের বিশ্বাসনগর এলাকার একটি কাপড়ের দোকানে এ  অগ্নিকাণ্ডের সূচনা ঘটে এবং মুহুর্তেই ছড়িয়ে পড়ে। পরে অগ্নি নির্বাপক কর্মীরা দু’ঘন্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। এ পর্যন্ত ১২ টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় চারজনকে গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়।

ফায়ার সার্ভিসের উল্টর বিভাগের কর্মকর্তা বিজয় বাহাদুর বলেন, তিনতলা একটি ভবনের দোতলায় গার্মেন্টস কর্মীরা কাজ করার সময় অগ্নিকাণ্ড ঘটে।

সরু গলির ভেতরের এ ভবনটিতে আগুন নেভানোর কোন ব্যবস্থা ছিলো না বলে তিনি জানান।