২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ২ পাহারাদারকে গুলি করে হত্যা

চুয়াডাঙ্গার জীবননগরে একটি বিলের দু’জন পাহারাদারকে মঙ্গলবার গভীর রাতে গুলি করে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চুয়াডঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 05:15 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

পুলিশের ধারণা, বিলের মালিকের কাছে চাঁদা চেয়ে না পাওয়ায় একটি সংঘবদ্ধ চক্র হাসাদহ গ্রামের উত্তর দিকে অবস্থিত চাংখালী মাঠের হোগলা গুড়োর বিলের পাশে এই জোড়া খুনের ঘটনা ঘটায়।

স্থানীয় সূত্র জানায়, নিহত হাসাদহ জাবরাবাজ পাড়ার সিরাজুল ইসলামের ছেলে আবুল কালাম (২১) ও মোজাম্মেল হকের ছেলে ঠান্ডু রহমান (২১) কয়েক বছর ধরে হোগলা গুড়োর বিলের পাহারাদার হিসেবে কাছ করছিল।

নিহতদের পারিবারিক সূত্র জানায়, তারা মাত্র এক হাজার টাকার বিনিময়ে পাহারাদারে কাজ করত। এ ব্যাপারে থানায় জোড়া খুনের মামলা দায়ের করা হয়েছে।