২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে অজ্ঞাতনামা যুবকের গলাকাটা লাশ উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা পুলিশ বুধবার সকাল ১১টার দিকে উপজেলার লাহিরী মোহনপুর এলাকার ত্রিমোহনী ব্রীজ সংলগ্ন স্থান থেকে অজ্ঞাতনামা (৩৫) এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা ওই যুবককে জবাই করে ত্রিমোহনী ব্রীজের কাছে ফেলে রেখে যায়।

পুলিশ লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিহত যুবক নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বা জেএমবি’র সদস্য কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।