টাঙ্গাইলে জেএমবি জঙ্গি সন্দেহে ৩ জন গ্রেপ্তার
জেএমবি জঙ্গি সন্দেহে ধনবাড়ী ও টাঙ্গাইল থানা পুলিশ মঙ্গলবার রাতে মসজিদের এক ইমামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
ধনবাড়ী থানা পুলিশ কলেজপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ রজব আলী দেওয়ানকে (৫০) গ্রেপ্তার করে। তার বাড়ি দেলদুয়ার উপজেলার বৈলতলা গ্রামে।
এদিকে টাঙ্গাইল থানা পুলিশ পৌর এলাকার পাবদীখুলিয়া থেকে আজিজ বেপারীর পুত্র গাছ মিয়া (২৫) ও আলম মিয়ার পুত্র উজ্জ্বল মিয়াকে (২৫) গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বুধবার আদালতে হাজির করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
