২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরের বিস্ফোরক বিশেষজ্ঞ দলের গাজীপুর সফর, ৯ কেজি বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ

সারা দেশে ইসলামী জঙ্গিদের একের পর এক বোমা হামলার প্রেক্ষিতে সিঙ্গাপুরের একটি বিস্ফোরক বিশেষজ্ঞদল সোমবার ঢাকা এসে পৌঁছেছে। বিশেষজ্ঞদল সারা দেশের বোমা হামলায় যেসব বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2005, 07:07 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

এছাড়াও তারা কোথা থেকে এবং কোন পথে এসব বিস্ফোরক এসেছে তা খতিয়ে দেখার চেষ্টা করবেন।

বিশেষজ্ঞ দলটি মঙ্গলবার গাজীপুরের বোমা হামলাস্থল দু’টি পরিদর্শন করেন। ২৯ নভেম্বর ও ১ ডিসেম্বর সেখানে দু’টি আত্মঘাতি বোমা হামলায় ১১ জন নিহত এবং অনেকে আহত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নয় সদস্যের এ দলটি বোমা হামলার দু’টি স্থল আইনজীবী সমিতির পাঠাগার ও জেলা প্রাশসকের কার্যালয় পরিদর্শন করেন। এসময় সিআইডি , র‌্যাব ও  পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের সাক্ষ্যগ্রহণ শেষে তারা গাজীপুর পুলিশ সুপার আতিকুর রহমানের সঙ্গে একটি বৈঠক করেন। তবে এসময় বিশেষজ্ঞদলের সদস্যরা কোনও মন্তব্য করেননি।

এদিকে সোমরার মধ্যরাতে এক অভিযানে পুলিশ শহরের দক্ষিণ ছায়া বিথি এলাকার একটি বাড়ি থেকে নয় কেজি বিস্ফোরক উদ্ধার করেছে। এ ঘটনায় পুলিশ এক স্কুল ছাত্রসহ তিনজনকে আটক করে।

আটককৃত জেএমবির অপারেশন কমান্ডার ওয়াহিদুর রহমান জুয়েলের (২৬) দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ অভিযান চালিয়ে বোমা তৈরিতে ব্যবহৃত এমোনিয়াম নাইট্রেট নামক এ বিস্ফোরক উদ্ধার করে।

আটককৃতরা হচ্ছে: বাড়ির মালিক হাজী হেমায়েত উদ্দিন (৫৪), তার স্ত্রী হেনা (৪৫) এবং তার স্কুল পড়–য়া পুত্র মাজহারুল ইসলাম ওরফে মাসুম (১৬)।

গাজীপুরের বোমা হামলা এবং তাজা বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনার সাথে জড়িত থাকার দায়ে সোমবার সদর উপজেলার তেলিপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে জুয়েল ও তার স্ত্রী স্বপ্নাকে (১৯) আটক করা হয়।

পুলিশ জানায়, ২৯ নভেম্বর জেলা আদালতের আইনজীবী সমিতির পাঠাগারে এবং ১ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে বোমা হামলার পরের দিন বোমা তৈরি করার সময় তাকে আটক করা হয়।