২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৭ সাল পর্যন্ত একমূখী শিক্ষা স্থগিত প্রস্তাব মন্ত্রীসভায় অনুমোদন

মন্ত্রিসভার বৈঠকে সোমবার দেশের নবম-দশম শ্রেণীতে একমুখী শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন ২০০৭ সাল পর্যন্ত স্থগিতকরণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 09:59 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে মন্ত্রীসভার নিয়মিত বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হয়।

বৈঠকে এছাড়াও উচ্চ শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিকে স্মরণীয় করে রাখার জন্য ময়মনসিংহের ত্রিশালে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্দেশ্যে কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ এর খসড়া অনুমোদন করা হয়।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আইন, ১৯৯৫ এর অধিকতর সংশোধনের লক্ষ্যে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট (সংশোধন) আইন, ২০০৫ এর খসড়াও অনুমোদন করে মন্ত্রী পরিষদ।

এছাড়া, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন, ২০০১ এর কতিপয় বিধান সংশোধনের প্র¯তাব বৈঠকে অনুমোদন করা হয়।

মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের প্রতিমন্ত্রীগণ বৈঠকে অংশ গ্রহণ করেন। মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব এবং সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।