২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইক্ষ্যংছড়ি থেকে ২টি একে- ৪৭ রাইফেল, ১০টি পিস্তল ও ৬ হাজার বুলেট উদ্ধার

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি থেকে বাংলাদেশ রাইফেলস (বিডিআির) সদস্যরা দুটি একে-৪৭ রাইফেল, ১০টি পিস্তল ও ছয়হাজার রাউন্ড বুলেট উদ্ধার করেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

বিডিআর সূত্র জানায়, গোপন সূত্রে খবর পেয়ে লেম্বুছড়ি পাহাড়ে অভিযান চলিয়ে একটি পরিত্যক্ত জুমঘর থেকে এসব অস্ত্র ও বুলেট উদ্ধার করা হয়।

লে. কর্ণেল আব্দুল আউয়াল বীর প্রতীক- এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উদ্ধার করা বুলেটের মধ্যে জার্মানির তৈরি পিস্তলের ৩ হাজার রাউন্ড ও অন্যান্য অস্ত্রের তিন হাজার রাউন্ড বুলেট ছাড়াও পিস্তলের ২০টি ম্যগজিন এবং একে-৪৭ রাইফেলের দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়।