২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে ছাত্রদল ও যুবদলের সংঘর্ষে আহত ৫, গ্রেপ্তার ১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রংমালা বাজারে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রদল ও যুবদলের সংঘর্ষে পাঁচজন নেতা--কর্মী আহত হয়েছে। রোববার রাতের এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 05:16 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

সংঘর্ষকালে ধাওয়া--পাল্টা ধাওয়া, ব্যাপক বোমাবাজি ও তিনটি দোকান ভাংচুরের ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজারের আধিপত্য বিস্তার নিয়ে মুছাপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাসু ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সুমনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। রোববার রাত ৯টায় উভয় গ্র“পের নেতা--কর্মীরা রংমালা বাজারে ব্যাপক বোমাবাজি করে সংঘর্ষে লিপ্ত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে সরকারি মুজিব কলেজ শাখা ছাত্রদলের সম্পাদক মহিউদ্দিন আহমেদ শিবলীকে আহতাবস্থায় গ্রেপ্তার করে।

অন্য আহতদের মধ্যে যুবদল কর্মী মিয়াকে (৩০) গুরুতর অবস্থায় কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে রংমালা বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. ছানাউল্লাহ বাদী হয়ে ছাত্রদল নেতা শিবলীসহ ১১ জনকে আসামি করে সোমবার কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।