চুয়াডাঙ্গায় তাজা বোমা উদ্ধার
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ও র্যাব সদস্যরা রোববার রাতে সদর উপজেলার হাতিকাটা গ্রাম থেকে একটি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করেছে।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে র্যাব ও থানা পুলিশ রোববার মধ্যরাতে যৌথ অভিযান চালিয়ে স্থানীয় রইচ উদ্দিনের বাড়ির পাশের গলি থেকে লাল টেপ মোড়ানো ৫০০ গ্রাম ওজনের বোমাটি উদ্ধার করে।
উদ্ধারের পর থানায় নিয়ে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।
