২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় পুলিশের ক্রসফায়ারে চরমন্থী নিহত

খুলনার পাইকগাছা থানার কাশীনগর এলাকায় পূর্ব বাংলার বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য বিশ্বনাথ ওরফে বিশ্ব সোমবার ভোর রাতে পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 11:20 AM

Updated : 26 Apr 2022, 06:21 PM

বিশ্বকে খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে রোববার গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বিশ্ব পুলিশের কাছে তার সহযোগী এবং অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য কাশীনগর এলাকায় যায়। এ সময় বিশ্ব’র সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোঁড়ে বলে তারা জানায়।

পুলিশ সূত্র দাবি করেছে, উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় পালানোর চেষ্টা করলে বিশ্ব ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি বন্দুক এবং ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

বিশ্ব’র বিরুদ্ধে একটি হত্যাসহ আটটি মামলা রয়েছে।