২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক গৌতম হত্যাকান্ডে আরও ১ গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ডে

ফরিদপুরে সাংবাদিক গৌতম দাস হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 08:08 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

শহরের লক্ষ্মীপুর এলাকা থেকে গ্রেপ্তারকৃত রাজীব হাসান মনার (২৫) বাড়ি শহরের কুঠিবাড়ি কমলাপুর এলাকায়। তার বাবার নাম মো: সুজাউদ্দিন মিয়া। সাংবাদিক গৌতম হত্যার পর থেকে সে পলাতক ছিল। মনা এর আগে নাইন এমএম পিস্তলসহ গ্রেপ্তার হয়েছিল।

রাজীবকে শনিবার সাতদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এদিকে ফরিদপুর কোতয়ালি থানার এসআই ও গৌতম দাস হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম নবী জানান, গৌতম হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে এর আগে গ্রেপ্তারকৃত বাবু, আসাদ ও এ্যাপোলো তাদের জবানবন্দিতে এ হত্যাকাণ্ডের সাথে রাজীবের জড়িত থাকার কথা উল্লেখ করেছে।