খুলনা ও সিরাজগঞ্জ থেকে ৯টি তাজা বোমা উদ্ধার
খুলনা ও সিরাজগঞ্জ থেকে পুলিশ শুক্রবার ৯ টি বোমা উদ্ধার করেছে। এর মধ্যে খুলনায় পাঁচটি এবং সিরাজগঞ্জে চারটি বোমা উদ্ধার করা হয়।
খুলনার পশ্চিম বানিয়াখামার এলাকার পশু সম্পদ অধিদপ্তর চত্বর থেকে পুলিশ শুক্রবার সকাল নয়টায় পাঁচটি শক্তিশালী তাজা বোমা উদ্ধার করেছে।
সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, নগরীর পশু সম্পদ অধিদপ্তর চত্বরে সকাল নয়টার দিকে পাঁচটি শক্তিশালী তাজা বোমাসহ একটি কালো সাইড ব্যাগ পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তারা এসে ব্যাগভর্তি বোমাগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং পরে নিস্ক্রিয় করা হয়।
১৭ আগস্ট দেশব্যাপী ধারাবাহিক বোমা হামলায় ব্যবহৃত বোমার সাথে উদ্ধারকৃত বোমাগুলোর মিল রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।
অন্যদিকে, সিরাজগঞ্জ পুলিশ এনায়েতপুরের একটি কবরস্থানে মাটির নিচ থেকে চারটি তাজা বোমা উদ্ধার করেছে।
পরে বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়।
