২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবির হামলার আশংকা: লক্ষ্মীপুরের মসজিদগুলোতে পুলিশ প্রহরায় জুম্মার নামাজ আদায়

লক্ষ্মীপুর শহরের গুরুত্বপূর্ণ মসজিদসমূহে জেএমবির হামলার আশংকায় শুক্রবার পুলিশ প্রহরায় জুম্মার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 07:04 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

জুম্মার নামাজ শুরু হওয়ার আগে পুলিশ মসজিদসমূহ ও আশেপাশের এলাকায় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশী চালায়। এরপর মসজিদের প্রবেশ পথে পুলিশ মুসল্লিদের দেহ তল্লাশী করে মসজিদে ঢুকতে দেওয়া হয়। নামাজ শেষ হলে পুলিশ মসজিদ এলাকা ত্যাগ করে।

অন্যদিকে লক্ষ্মীপুরে শুক্রবার ছুটির দিনেও আদালত এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশী অব্যাহত ছিল। র‌্যাব ও পুলিশের টহল দলকে শহর প্রদক্ষিণ করতে দেখা যায়।