২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যে বিষক্রিয়ায় হবিগঞ্জে ৮ জনের মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার খাগাউড়া গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় একই পরিবারের আট জন সদস্য মারা গেছে। মৃতরা হচ্ছে মতিলাল রবি দাস (৭৫), তার স্ত্রী গৌরী রানী দাস (৬৫), তাদের পুত্র শিব চরণ রবি দাস (৪০), শ্যামল রবি দাস (২২), কালি চরণ দাস (৩৫), গোপাল রবি দাস (৪৫), বিজয় রবি দাস (৫০) ও কালূ রবি দাস (৩০)।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 10:04 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আলম জানান, মতি লাল দাসের ভাতিজি মিনতি রানী দাসের বিয়ে উপলক্ষ্যে তারা অধিক পরিমানে শুকরের মাংস খান। এছাড়াও তারা চোলাই মদও খেয়েছেন বলে পুলিশ ধারনা করছে। পুলিশের ভাষ্যে খাদ্যে বিষক্রিয়া থেকেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এদের মধ্যে মঙ্গলবার রাতে বাড়িতেই মারা যায় তিনজন। পরে হাসপাতালে নেবার পর বুধবার চারজন মারা যায়।  এবং বৃহস্পতিবার বাহুবল হাসপাতালে সর্বশেষ মারা যায় গৃহকর্তী গৌর রানী দাস।