জনযুদ্ধ’র দ্বিতীয় শীর্ষ নেতা সুমন ঢাকায় গ্রেফতার
পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি’র খন্ডিত অংশ জনযুদ্ধের সেকেন্ড-ইন-কমান্ড এবং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্ধর্ষ সন্ত্রাসী সুমনকে র্যাব বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে গ্রেফতার করেছে।
জনযুদ্ধের প্রধান এবং সুমনের বড় ভাই রিপন আহমেদ ওরফে সোহেব (২৮) র্যাবের হাতে গ্রেফতার হয়ে এনকাউন্টারে ৫ সেপ্টেম্বর খুলনার রুপসা উপজেলার জুবুসা ক্রসিং’র কাছে নিহত হয়।
সোহেব মারা যাবার পর জনযুদ্ধের শীর্ষ নেতৃত্বে চলে আসে সুমন।
র্যাব সূত্র জানায়, র্যাব হেডকোয়ার্টারের একটি দল নগরীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে।
সুমন এবং সোহেব দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সন্ত্রাসী চক্র পরিচালনা করে আসছিলো।
সুমনের ভাই সোহেব খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং স্থনীয় দৈনিক জন্মভূমি পত্রিকা সম্পাদক সাংবাদিক হুমায়ুন কবির বালু হত্যা মামলার চার্জশিট ভূক্ত আসামি ছিল।
তারা দু’জন খুলনার হাজী ইসলাম রোড়ের বাসিন্ধা এবং জামায়েত-ই- ইসলামী’র নেতা নাম মাওলানা আবদুল ওয়াহাব ওরফে বুলবুল-ই-বাংলাদেশ এর সন্তান।
