২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ন্যায্য বাণিজ্য গণসংহতি সম্মেলন’ শুক্রবার

বিশ্ব বাণিজ্য সংস্থার আসন্ন হংকং বৈঠকে বাংলাদেশের জনগণের চাওয়া-পাওয়ার সমীকরণ নির্ধারণ করতে শুক্রবার নগরীতে দু’দিনব্যাপী ‘নায্য বাণিজ্য গণসংহতি সম্মেলন’ শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

শীর্ষস্থানীয় ১০ টি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় গবেষণা সংস্থা ‘উন্নয়ন অন্বেষণ’ এই সম্মেলনের আয়োজক।

শুক্রবার সকাল ১০ টায় সিরডাপ মিলনায়তনে ‘বিশ্ব বাণিজ্য সম্মেলন ও বাংলাদেশ’ শীর্ষক সংলাপের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হবে।

সংলাপে দেশের শীর্ষস্থানীয় রাজনীতিক, বুদ্ধিজীবী, অর্থনীতিবিদ, উন্নয়ন কর্মী এবং সাংবাদিকরা অংশ গ্রহণ করবেন এভং নায্য বানিজ্য নিশ্চিত করার লক্ষে করণীয় নিয়ে তাদের প্রস্তাব তুলে ধরবেন। মুল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদ আল মাহমুদ তিতুমির। সভাপতিত্ব করবেন নিজেরা করি’র কো-অর্ডিনেটর খুশী কবির।

শনিবার ধানমন্ডি লেক সংলগ্ন রবীন্দ্র সরোবরে ফোরামের ঘোষণাপত্র উপস্থাপনার মধ্য দিয়ে দু’দিনের কর্মসূচি শেষ হবে।