স্বচ্ছতার অভাবে ইসলামী এনজিওগুলোর ওপর সাধারণের সন্দেহ সৃষ্টি হয়েছে
অংগসংগঠনসমূহের ওপর দুর্বল নিয়ন্ত্রণ এবং অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবে সন্ত্রাসীদের অর্থায়নের সঙ্গে ইসলামী এনজিও গুলোর সম্পর্ক আছে কিনা, তা নিয়ে দেশের মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সন্দেহ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার নগরীতে আয়োজিত ‘ইসলামী এনজিও ও আন্তর্জাতিক অংশীদারিত্ব উন্নয়ন; শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।
সেমিনারে যোগাযোগ মন্ত্রী ব্যরিস্টার নাজমুল হুদা বলেন, সন্ত্রাসবাদ ও ইসলামী এনজিওগুলোর মধ্যে সম্পর্ক আছে কিনা, তা নিয়ে আজ সন্দেহের সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, অঙ্গ সংগঠনসমূহের ওপর দুর্বল নিয়ন্ত্রণ, অর্থনৈতিক বিৃতির ক্ষেত্রে স্বচ্ছতার অভাব ও দুর্বল শাসনের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।
মন্ত্রী ইসলামী এনজিও নিয়ে এই ভুল বোঝাবুঝি নিরসণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সংলাপ আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। হোটেল সোনারগাঁওয়ে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন ‘ ইসলামিক রিলিফ’ (আইআর) এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে বক্তৃতাকালে ধর্মমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান বাংলাদেশে কর্মরত কিছু ইসলামী এনজিওর কার্যক্রম নিয়ে হতাশা প্রকাশ করেন। মন্ত্রী বলেন দারিদ্র দূরিকরণের চেয়ে মসজিদ নির্মাণের দিকে তাদের ঝোঁক বেশি।
তিনি বলেন, সন্ত্রাসীদের অর্থায়নের সঙ্গে সম্পর্ক খুঁজে পাওয়া যায় নি, এমন ইসলামী এনজিও’র ওপর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের র্অথ ছাড় সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া উচিত।
সেমিনারে পাঠানো লিখিত বিবৃতিতে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী বলেন, সন্ত্রাস ও সন্ত্রাসীদের সঙ্গে ‘ইসলাম’ শব্দটি পৃথক করার দায়িত্ব আমাদের সকলের (মুসলিম এনজিওসহ)। কেননা তারা অসৎ ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ধর্মের নামে শান্তিপ্রিয় বিশ্বকে জিম্মি করেছে।
তিনি বলেন, অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত স্বচ্ছতা এবং গ্রাহকদের কাছে জবাবদিহিতার ওপর এনজিও’র বিশ্বাসযোগ্যতা নির্ভর করে।
আইআর (বিশ্ব ) প্রেসিডেন্ট ড. হ্যানি ইআই ব্যানা বলেন, অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা এভং সুশাসন নিশ্চিত করা হলে মুসলিম এনজিও গুলোর ওপর থেকে সন্দেহ অনেকখানি দূর করা সম্ভব হবে।
সেমিনারে বালংাদেশের প্রায় ৬০ টি এনজিও অংশগ্রহণ করে।
