২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যে বিষক্রিয়ায় হবিগঞ্জে ৭ জনের মৃত্যু, আপডেট

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার খাগাউড়া গ্রামে খাদ্যে বিষক্রিয়ায় সাতজন মারা গেছে। পুলিশ বৃহস্পতিবার এ তথ্য জানায়।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 06:46 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল আলম জানান, মঙ্গলবার রাতে রইছগঞ্জ বাজারের ঋষিপট্টির মতিলাল দাসের ভাতিজি মিনতি রানী দাসের বিয়ে ছিল। এ উপলক্ষে  তারা প্রচুর শুকরের মাংস এবং  চোলাই মদ খায়।

তার ভাষায়, খাদ্যে বিষক্রিয়া শুরু হলে বুধবার ঘটনাস্থলেই মতিলাল দাস (৭৫), তার স্ত্রী গৌরী রানী দাস (৬৫) এবং তাদের ভাতিজির জামাই শিব বরণ রবি দাস (৪২) এর মৃত্যু হয়।

এদিকে বুধবার রাতে খাদ্যে বিষক্রিয়া আরও তিনজনকে বাহুবল হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে মাঝ পথে তাদের মৃত্যু হয়।

বৃহম্পতিবার সকালে সিলেট মেডিকেল কালেজে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যায়। এনিয়ে খাদ্যে বিষক্রিয়ায় মোট সাতজনের মৃত্যু হলো।