রাজধানীর উত্তরমাণ্ডায় অগ্নিকাণ্ডে শতাধিক বস্তিঘর ভস্মীভূত
রাজধানীর উত্তরমাণ্ডায় শনিবার ভোরে এক অগ্নিকাণ্ডে শতাধিক বস্তিঘর ভস্মীভূত হয়েছে।
রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ফলে বস্তির প্রায় এক হাজার লোক খোলা আকাশের নিচে অবস্থান করছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সেন্টু মিয়ার বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা মুহুর্তের মধ্যেই পুরো বস্তি এলাকায় ছড়িয়ে পড়ে।
দমকল বাহিনীর কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন আয়ত্বে আনতে সক্ষম হয়।
বস্তিবাসী দাবি করেছে, জায়গার মালিকানা নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষ আগুন লাগিয়েছে।
