২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বিয়ের নামে প্রতারণা করে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার রামনগর গ্রামে বিয়ের নামে প্রতারণা করে এক কিশোরীকে ধর্ষণ করার দায়ে রেজাউল করিম (২৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 09:57 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

বুধবার সন্ধ্যায় বগুড়ার ১নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক একেএম জুলফিকার আলী জনাকীর্ণ আদালতে এ রায় দেন।

আদালত সূত্র জানায়, উল্লিখিত গ্রামের শামসুল হক প্রামানিকের ছেলে সাজাপ্রাপ্ত রেজাউল করিম প্রতিবেশি এক কিশোরীর সাথে প্রেমের স¤পর্ক গড়ে তোলে। এরপর ১৯৯৯ সালের ৩ জুলাই রেজাউল তাকে বগুড়া শহরে এনে ভুয়া এফিডেভিট ও কাজী অফিসে গিয়ে রেজিস্ট্রি করে। এরপর সে বিষয়টি গোপন রাখতে ওই কিশোরীকে নির্দেশ দেয়। ওই রাতেই রেজাউল স্বামীর দাবি নিয়ে তাকে ধর্ষণ করে।

২০ জুলাই পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে কিশোরীকে চাপ দিলে সে তাদের বিয়ের কথা জানায়। কিন্তু রেজাউল বিয়ে করার কথা অস্বীকার করে। এ নিয়ে গ্রাম্য শালিসে বিচার না হওয়ায় কিশোরীর পরিবার ম্যাজিস্ট্রেট আদালতে রেজাউলের বিরুদ্ধে মামলা দায়ের করে।

পুলিশ ঘটনার সত্যতা পাওয়ায় আসামির বিরুদ্ধে চার্জশিট দেয়। সরকার পক্ষে ¯েপশাল পিপি আবদুল বাছেদ ও এপিপি জহুরুল ইসলাম এবং আসামি পক্ষে সাবেক পিপি রেজাউল করিম মন্টু ও সাবেক এপিপি আবদুর রশিদ মামলাটি পরিচালনা করেন।