২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় শায়খ আবদুর রহমান ও বাংলা ভাইসহ ৫ জঙ্গির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান ও অপারেশন কমান্ডার সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইসহ পাঁচ জঙ্গির বিরুদ্ধে বুধবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বগুড়ার প্রথম ¯েপশাল টাইব্যুনাল আদালত।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 09:49 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

আসামিদের আগামী ১০ দিনের মধ্যে হাজির হতে বলা হয়েছে, অন্যথায় তাদের অনুপস্থিতিতে বিচার কাজ সমাধা করা হবে। 

অন্য আসামিরা হলো, চাঁপাইনবাবগঞ্জের ভোলারহাট উপজেলার চামা মুশরীভুজা গ্রামের আবদুল গফুর মাস্টারের ছেলে ওয়ালিউল্লাহ-- সাংগঠনিক নাম আবদুল হামিদ, নওগাঁর আত্রাই উপজেলার ব্রজপুর পূর্বপাড়ার আবুল কাশেমের ছেলে গোলাম কিবরিয়া ওরফে টাইগার ওরফে ইউসুফ এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার বারকোনা মধ্যপাড়া গ্রামের ফয়জার রহমান মাস্টারের ছেলে মামুন-অর-রশিদ মামুন -- দলীয় নাম ফারুক।

¯েপশাল ট্রাইব্যুনাল-- ১ এর বিচারক এএসএম জহুরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আসামিদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ৮৭ ও ৮৮ ধারার বিধান মোতাবেক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়া বিশেষ ক্ষমতা আইনের সংশোধিত ২৭(৬) ধারার প্রদত্ত ক্ষমতা বলে উল্লিখিত আসামিদের ১০ দিনের মধ্যে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

আসামিদের বিরুদ্ধে প্রথম ¯েপশাল ট্রাইব্যুনাল মামলা নং--১৫৯/০৫, সদর থানার মামলা নং--৫০, তাং--১৭/৮/০৫, জিআর নং--৫৯১/০৫, আইনের ধারা--বিস্ফোরক দ্রব্য আইন ১৯০৮ সালের ৩/৩--ক, এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(১) ক/খ।