সবার জন্যে শিক্ষা কার্যক্রমের বাস্তবায়নে আরও বেশি অর্থের প্রয়োজন ঃ শিক্ষামন্ত্রী
২০১৫ সালের মধ্যে সবার জন্যে শিক্ষা কার্যক্রমের বাস্তবায়নের জন্যে আরো বেশি পরিমানে সম্পদের প্রতি জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক।
তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর এ কার্যক্রম বাস্তবায়নে যথেষ্ঠ পরিমানে রাজনৈতিক সদিচ্ছা রয়েছে। কিন্তু যথেষ্ঠ পরিমানে অর্থ সাহায্য নেই। তিনি বিভিন্ন দাতা সংস্থাগুলোকে আরো বেশি অর্থ সাহায্য দেয়ার আহ্বান জানান
বেইজিং-এ অনুষ্ঠিত সবার জন্যে শিক্ষা (ইএফএ) কার্যক্রমের এক বৈঠকে মন্ত্রী এ কথা বলেছেন । ঢাকায় পাঠানো এক বিবৃতি থেকে এ কথা জানা যায়।
