২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে হত্যার হুমকি

কুমিল্লার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ৭ দিনের মধ্যে বোমা মেরে হত্যা করার হুমকি দিয়েছে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2005, 07:59 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

হাতে লেখা এক চিঠিতে বলা হয়, দেশে ইসলামী আইন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এসব হামলা চলবে। ২৯ নভেম্বর জেলা প্রশাসক এ পত্রটি পেয়েছেন।

চিঠি পাওয়ার পর জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করে বিভিন্ন ভবনে লোকজনকে প্রবেশ করানো হচ্ছে। এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের প্রশাসনের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারিদের ৭ দিনের মধ্যে পরিচয়পত্র করার জন্যে নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।