বিশ্ব এইডস দিবসে কেয়ারের কর্মসূচি
এইডসের বিরুদ্ধে যুদ্ধের অঙ্গীকার নিয়ে ডিসেম্বরের ১ তারিখে সরকারের পাশাপাশি কেয়ার বাংলাদেশ বিশ্ব এইডস দিবস পালন করছে।
চলতি বছরের এইডস দিবসের স্লোগান : ‘অঙ্গীকার বজায় রাখুন, এইডস রুখে দিন’।
এইডস দিবস উপলক্ষে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কেয়ার বাংলাদেশ বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, রাজধানীর পাশাপাশি বিভিন্ন জেলা শহরে কেয়ারের সদর দপ্তরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, টিভিতে টক শো’র আয়োজন এবং ব্যানার ও পোস্টার ছাপানো।
