বোমা হামলা: শিথিল নিরাপত্তার অভিযোগ
গাজীপুরে বোমা হামলাকালে অ্যাডভোকেট দেলোয়ার হোসেন অল্পের জন্যে নৃশংশ এ হামলা থেকে বেঁচে গেছেন। তিনি হামলার জন্যে শিথিল নিরাপত্তা ব্যবস্থাকে দায়ি করেন।
তিনি বলেন, পুলিশ মেটাল ডিটেক্টর দিয়ে দর্শনার্থীদের দেহ তল্ল¬াশি করলেও জজ কোর্টের প্রধান গেটে নিরাপত্তার বালাই নেই। আর এ সুযোগেই হামলাকারীরা সহজেই আদালত প্রাঙ্গণে ঢুকে পড়ে।
তবে এসপি আতিকুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি বলেন, ম্যাজিস্ট্রেট ও জজ কোর্টের প্রবেশ পথে প্রত্যেককে তল্ল¬াশি করা হয়।
