বগুড়ায় জমি নিয়ে বিরোধে গৃহবধূ এসিডদগ্ধ
বগুড়ার শহরতলির গোকুল পশ্চিমপাড়া গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধে মঙ্গলবার দুপুরে আফরোজা (৪০) নামে এক গৃহবধূ প্রতিবেশীদের এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন। নিক্ষিপ্ত এসিডে তার হাত ও বুক পুড়ে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ করা হয়েছে, ওই গ্রামের বাবলু মিয়ার সাথে প্রতিবেশি তাইজুল ইসলাম পিলুর চার শতাংশ জমির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার রাতে আফরোজার সাথে পিলু ছাড়াও তার ¯ত্রী রেশমা, তফসের এবং সহোদর মিলন ও মিজুর ঝগড়া হয়। এর জের ধরে মঙ্গলবার বেলা ১১টার দিকে তারা আবারও আফরোজার সাথে ঝগড়া করে। বেলা ১২টার দিকে ঘরে ঢোকার সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। বেলা সোয়া ২টার দিকে তাকে মোহাম্মদ আলী হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। বিকেল পর্যšত মামলা হয়নি।
