সাংবাদিক শাহাদত চৌধুরীর মৃত্যুতে শেখ হাসিনার শোক
সাপ্তাহিক ২০০০ এর সম্পাদক এবং খ্যাতিমান সাংবাদিক শাহাদত চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
এক শাক বার্তায় শেখ হাসিনা মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের প্রশংসা করেন। তিনি আরো বলেন, সাংবাদিকতায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি শাহাদত চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
