খুলনায় র্যাবের ক্রসফায়ার, চরমপন্থি নিহত
খুলনার রূপসায় মঙ্গলবার ভোরে র্যাবের ক্রসফায়ারে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির এক সদস্য নিহত হয়েছে।
নিহত চরমপন্থির নাম শেখ শরিফুল ইসলাম শরিফ।
র্যাব সূত্র জানায়, সোমবার শরিফকে র্যাব সদস্যরা খুলনার দৌলতপুর থেকে গ্রেপ্তার করে।
জিজ্ঞাসাবাদে সে র্যাবের কাছে তার সহযোগী এবং অস্ত্র ভাণ্ডার সম্পর্কে তথ্য দেয়।
তার স্বীকারোক্তি অনুযায়ী র্যাব- এর একটি দল মঙ্গলবার ভোরের দিকে তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য রূপসায় পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়।
র্যাবও পাল্টা গুলি চালায়।
এসময় শরিফ র্যাব হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
র্যাব ঘটনাস্থল থেকে একটি দোনলা বন্দুক, একটি রামদা, দুটি কার্তুজ এবং দুই রাউণ্ড গুলির খোসা উদ্ধার করেছে।
র্যাব জানায়, শরিফ চাঞ্চল্যকর লেনিন মেম্বার হত্যা মামলার অন্যতম আসামী এবং তার বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
