২৮ ডিসেম্বর চাঁদপুর পৌরসভা নির্বাচন
আগামী ২৮ ডিসেম্বর চাঁদপুর পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের এক ফ্যাক্স বার্তার বরাত দিয়ে চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ তাহেরুল ইসলাম বিডিনিউজকে জানান, চূড়ান্ত তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এছাড়া আগামী ৪ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিল, ৫ ডিসেম্বর বাছাই এবং ১২ ডিসেম্বর প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে।
নির্বাচনের তারিখ ঘোষণায় পৌর নির্বাচনে সাম্ভাব্য চেয়ারম্যান ও কমিশনার প্রার্থীদের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা গেছে।
