শ্রীমঙ্গলে সিআইডি ইন্সপেক্টরের বাসায় ডাকাতি
শ্রীমঙ্গল শহরতলীর সবুজবাগ আবাসিক এলাকায় এক সিআইডি ইন্সপেক্টরের বাসায় রোববার ভোররাতে ডাকাতি হয়েছে।
সাত জনের সশস্ত্র ডাকাত দল জানালার গ্রীল ভেঙ্গে সিআইডিতে কর্মরত ইন্সপেক্টর প্রণব কুমার রায়ের পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে হাত-চোখ বেধে ২৫ ভরি স্বর্ণের গয়না ও নগদ ১৩ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে। ডাকাতির সময় প্রণব কুমার রায় সিলেটে ছিলেন।
মৌলভীবাজারের এডিশনাল এসপি হারুন অর রশীদ ও শ্রীমঙ্গল থানার ওসি আব্দুল মজিদ ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
