পাকিস্তানের সঙ্গে যৌথ ওয়ার্কিং গ্র“প গঠনে শিগগিরই আন্তমন্ত্রণালয় বৈঠক
বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত অষ্টম যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠকে গৃহীত
প্রস্তাবমালা বাস্তবায়নের জন্যে যৌথ ওয়ার্কিং গ্র“প গঠনের আগে সরকার খুব শিগগিরই একটি আন্ত:মন্ত্রণালয় বৈঠকের আয়োজন করবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ওয়ার্কিং গ্র“প গঠন ছাড়াও বৈঠকে সেপ্টেম্বরের ১২ ও ১৩ তারিখে অনুষ্ঠিত জেইসি’র অষ্টম বৈঠকে স্বাক্ষরিত অন্যান্য প্রস্তাবের অগ্রগতি নিয়ে আলোচনা ও মুল্যায়ন করা হবে।
বৈঠকে গৃহীত কার্য বিবরণীতে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন ডলারে উন্নীত করা, মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নে সহায়তা, সরাসরি নৌ পরিবহন চালু এবং পর্যটনের জন্য একটি খসড়া সমঝোতা স্মারক প্রস্তুতের ওপর জোর দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র সোমবার বিডিনিউজকে জানায়, যৌথ গ্র“প প্রতিষ্ঠার আগে উভয় দেশকেই একটি করে ওয়ার্কিং গ্র“প গঠন করতে হবে। যৌথ গ্র“প আগামী জানুয়ারি অথবা ফেব্র“য়ারি মাসে ইসলামাবাদে প্রথম বৈঠক করবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের খসড়া ওয়ার্কিং গ্র“পে থাকবে বাণিজ্য মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, বিমান চলাচল, যোগাযোগ এবং অর্থ মন্ত্রণালয়ের ইআরডি বিভাগের প্রতিনিধিবৃন্দ। বাণিজ্য মন্ত্রণালয় শিগগিরই কমিটির সদস্যদের নাম চূড়ান্ত করবে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, যৌথ ওয়ার্কিং গ্র“প মূলত জেইসি বৈঠকে গৃহীত প্রস্তাবমালা বাস্তবায়নে সহায়তা করবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশই বাণিজ্যের পরিমাণ এক বিলিয়ন ডলারে উন্নীত করার ওপর জোর দিচ্ছে।
বিডিনিউজের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ডিসেম্বরে প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওয়ার্কিং গ্র“প গ্রঠন সংক্রান্ত জটিলতার কারণে তা সম্ভব হবে না।
জেইসি বৈঠকে পাকিস্তানের উত্থাপিত প্রস্তাবের মধ্যে ছিল- যৌথ ওয়ার্কিং গ্র“প গঠন, বাণিজ্যের পরিমাণ ২০০৭ সালের মধ্যে এক বিলিয়ন ডলারে উন্নীত করা, বাণিজ্য মেলার আয়োজন, বিশেষ বন্ডেড ওয়্যার হাউস স্থাপন, যৌথ উদ্যোগের ক্ষেত্র সমূহ চিহ্নিত করা, নো পরিবহন সার্ভিস চালু, রেলওয়ে, প্রকৌশল, চিনি এবং সিমেন্ট প্লান্টে সহায়তা সম্প্রসারণ।
উভয় দেশের মধ্যে সরাসরি নৌ পরিবহন সার্ভিস চালুসহ বাংলাদেশ বেশ কয়েকটি প্রস্তাব করে।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বর্তমান বাণিজ্যের পরিমাণ দু’শ মিলিয়ন ডলার।
