২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে র‌্যাবের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বুলদা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সোনাবো এলাকায় র‌্যাবের ক্রসফায়ারে সোমবার ভোর পৌনে ৪টার দিকে এক সন্ত্রাসী নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 10:11 AM

Updated : 26 Apr 2022, 06:20 PM

নিহতের নাম মনু মিয়া ওরফে মুন্না।

মুন্না সায়দাবাদ এলাকার চিহ্নিত সন্ত্রাসী।

র‌্যাব জানায়, র‌্যাব-১০ এর একটি দল মুন্নাকে রোববার সন্ধ্যা ৭টায় সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেপ্তার করে।

মুন্না র‌্যাবের কাছে তার সহযোগী এবং অস্ত্র ভাণ্ডার সম্পর্কে ব্যাপক তথ্য দেয়।

তার দেওয়া তথ্য অনুযায়ী র‌্যাব তাকে নিয়ে সোনাবোর তাঁত বোর্ড এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।

র‌্যাবও পাল্টা গুলি চালায়।

উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় মুন্না র‌্যাব হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

র‌্যাব ঘটনাস্থল থেকে এক রাউড গুলিসহ একটি রিভলবার, একটি দেশি তৈরি এলজি, চার/পাঁচ রাউণ্ড কাতুর্জ এবং কয়েকটি কার্তুজের খোসা  উদ্ধার করেছে।

মুন্নার বিরুদ্ধে আটটি হত্যা ও চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে।