নগরীর বস্তিতে অগ্নিকাণ্ডে শিশু জীবন্ত দগ্ধ, ৩০০ ছাপড়া পুড়ে ছাই
রাজধানীর গুলশানের নিকেতন এলাকার একটি বস্তিতে রোববার সন্ধায় অগ্নিকাণ্ডে এক কন্যা শিশু জীবন্ত অগ্নিদগ্ধ হয়েছে এবং আহত হয়েছে আরও বেশ কিছু লোক। এতে প্রায় তিনশ’ ছাপড়া ঘর পুড়ে ছাই হয়ে যায়।
জীবন্ত দগ্ধ দুই বছরের শিশু সুমি বস্তির বাসিন্দা মোহাম্মদ হানিফের মেয়ে।
গুলশান থানা পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে সাতটায় হঠাৎ করেই বস্তিটিতে অগ্নিকান্ডটি ঘটে। তবে কোথা থেকে আগুনের উৎপত্তি তা জানা যায় নি।
