২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন শহীদ ডা. মিলনের মা

শহীদ ডা. শামসুল আলম মিলনের মা সেলিনা আখতার রোববার দুপুরে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাথে তার কার্যালয়ে স্বাক্ষাত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2005, 09:45 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

ডা. মিলনের স্মৃতি সংরক্ষনের উদ্যোগ নেয়ায় তিনি সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ১৯৯০ সালের এই দিনে স্বৈরাচারী এরশাদ সরকার বিরোধী গণআন্দোলনের সময় ডা. মিলন নিহত হন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে শহিদ ডা. শামসুল আলম মিলনের ত্যাগ জাতি সবসময় স্মরণ করবে।

খালেদা বলেন, তার ত্যাগ গণতন্ত্র রক্ষায় জনগণকে অনুপ্রাণীত করবে।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. এমএ হাদী, মহাসচিব ডা. এজেডএম জাহিদ এবং ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।