চট্টগ্রামে এসএমজিসহ ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
পুলিশ রোববার সকালে চট্টগ্রামের পাহাড়তলী থানার ঝাউতলা এলাকা থেকে একটি এসএমজিসহ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।
পুলিশ জানায়, কোতয়ালী পুলিশ শনিবার বায়েজীদ থানা এলাকার শেরশাহ কলোনী থেকে নুরুল আলম ও হুমায়ুন কবির নামে দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। এই দু’জনের স্বীকারোক্তি অনুযায়ী পাহাড়তলী থানার ঝাউতলা এলাকার রনির বাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্র--শস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, একটি এসএমজি, বন্দুক, এলজি, দু’টি ম্যাগজিন ও সাত রাউন্ড কার্তুজ।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দীন বিডিনিউজকে বলেছেন গ্রেপ্তারকৃত নুরুল আলম ও হুমায়ুন কবির অস্ত্র ব্যবসায়ী এবং পেশাদার ছিনতাইকারী।
তাদের অস্ত্রের রক্ষক রনি পলাতক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
