২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাপাইনবাবগঞ্জে ১৬ শ’ বোতল ফেন্সিডিল আটক

চাঁপাইনাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর সীমান্ত থেকে বিডিআর সদস্যরা শনিবার গভীর রাতে প্রায় সাড়ে ১৬’শ বোতল ফেন্সিডিল আটক করেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2005, 06:44 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

৬ রাইফেল ব্যাটেলিয়নের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন সারওয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর বিওপির ৫০ গজ ভিতরে অভিযান চালিয়ে ফেন্সিডিলের এ চালানটি আটক করা হয়। তবে বিডিআরের উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা ভারত ভুখন্ডে পালিয়ে যায়।