পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদক পদে সুজা-হাফিজ নির্বাচিত
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা সভাপতি ও অ্যাডভোকেট গোলাম হাফিজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে নির্বাচিত অন্য সদস্যরা হচ্ছেন--অ্যাডভোকেট মির্জা সুলতানে আলম সহ-সাধারণ সম্পাদক এবং লিগ্যাল এইড সম্পাদক অ্যাডভোকেট গোলাম রব্বানী।
এছাড়া প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আতাউর রহমান খান, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট মহসীনা খাতুন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে অ্যাডভোকেট আজাহারুল ইসলাম (২) এবং সদস্য পদে অ্যাডভোকেট আমিরুল ইসলাম, অ্যাডভোকেট ইসমাইল হোসেন সরকার বাবু, অ্যাডভোকেট তসলিমউদ্দিন ও অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ মোজাম্মেল চৌধুরী ও সহযোগী হিসেবে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল কাইয়ুম।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সমিতি ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
