২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য ও গণমাধ্যম বিষয়ক ৫ দিনব্যাপী কর্মশালা রোববার শুরু

কমনওয়েলথ সাংবাদিক ইউনিয়ন, কমনওয়েলথ স্বাস্থ্য ও মিডিয়া পার্টনারশিপ এবং বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবেশ সাংবাদিক ফোরাম ২৭ নভেম্বর থেকে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশের সাংবাদিকদের জন্যে পাঁচদিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 10:04 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘স্বাস্থ্য ও গণমাধ্যম’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করবেন।

রাজধানীর ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠেয় এ কর্মশালায় সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২০ জনের বেশি স্বাস্থ্য বিষয়ক সাংবাদিক অংশ নেবেন।