২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকিবাড়িতে সন্তান জন্মাতে গিয়ে এখন কেউ মরে না

বাংলাদেশে মাতৃত্বকালীন মৃত্যু সবচেয়ে বেশি। গর্ভবতী মায়ের মধ্যে প্রতি হাজারে তিন দশমিক দুই জন জন্মদানের সময় মারা যায়। গ্রামীণ সমাজে অধিকাংশ শিশু ভূমিষ্ঠ হয় গৃহে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 09:40 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

এমনই এক পরিস্থিতিতে বগুড়া জেলার চকিবাড়ি ইউনিয়নে মাতৃত্বকালীন শিশুমৃত্যুর হার শতকরা শূন্যের কোটায় নেমে এসেছে।

বেসরকারি সাহায্য সংস্থা বাংলাদেশ সোসাইটি ফর এডভান্স রিসার্স অ্যান্ড ডেভলাপমেন্ট বিÑএসএআরডি ধুনট থানার চকিবাড়ি ইউনিয়নের ৩৩ টি গ্রামের ৬৪৫ জন গর্ভবতী নারীকে চার মাস ধরে মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা প্রদানের করে আসছে।

এসএআরডি কর্মকর্তারা শুক্রবার বিডিনিউজকে জানান, এদের মাত্র দু’জন গর্ভবতী নারী মৃত্যুর শিকার হয়েছে।

এসএআরডি সাধারণ সম্পাদক ডা. ফজলে রাব্বি জানান, অনেকগুলো কারণে নারী জটিল মুহূর্তেও হাসপাতালের শরণাপন্ন হতে ভয় পায়, তার মধ্যে অন্যতম হচ্ছে চিকিৎসা খরচ।

উত্তরার ফরচুন হাসপাতালের চিকিৎসক রাব্বি জনান, সংগঠনটি ঝুঁকিগ্রস্ত নারীদের স্বাস্থ্য সহায়তা দিতে একটি স্বাস্থ্যকেন্দ্র প্রতিষ্ঠা করে। কেন্দ্রটিতে কাজ করছে একজন চিকিৎসক, দু’জন স্বাস্থ্যকর্মী এবং দু’জন ধাত্রী। প্রতি মাসের শেষ শুক্রবার কমপক্ষে ১৫০ জন রোগী শাকদাহা গ্রামের এ চিকিৎসা কেন্দ্রে আসে এবং ব্যবস্থাপত্র গ্রহণ করে।

রাব্বি জানান, এটা খুব দুঃখজনক যে অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে গ্রামীণ সমাজে শতকরা ৮০ ভাগ নারী ২০ বছরের মধ্যে গর্ভধারণ করে।

এসএআরডি চেয়ারম্যান আয়শা জামান জানান, এ কেন্দ্র থেকে পাঁচ কিলোমিটার দূরে বগুড়ায় একটি স্বাস্থ্যকেন্দ্র থাকলেও যোগাযোগ সমস্যার কারণে অধিকাংশ রোগীর পক্ষে সেখানে যাওয়া সম্ভব হয় না।

তিনি জানান, যেখানে একজন গর্ভবতী নারীর সন্তান ধারণ থেকে শুরু করে জন্মদান পর্যন্ত চিকিৎসা ও ওষুধ খরচ বাবদ সাত শত টাকা ব্যয় হয়, সেখানে সংগঠনটি বিনা খরচে তাদের স্বাস্থ্যসেবা দিয়ে থাকে।

তিনি বলেন, তাদের মাঠকর্মীরা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে মাত্র দুই মাসের মধ্যে ইউনিয়নের মোট পঞ্চাশ হাজার লোককে তাদের পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসে।

জটিল রোগীদের এসএআরডি ঢাকার ফরচুন হাসপাতলে পাঠিয়ে দেয় এবং সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

সদ্য জন্মদানকারী ১৩ বছর বয়সী মাতা নূরুন নাহার জানান, এসএআরডি’র স্বাস্থ্য সহায়তায় সে একটি সুস্থÑসবল সন্তান জন্ম দিতে পেরেছে।

ফজলে রাব্বি জানান, বাংলাদেশে গ্রামীণ সমাজে মাতৃত্বকালীন মৃত্যুর হার সবচেয়ে বেশি। এর প্রধান কারণ হিসেবে তিনি দারিদ্র্যকে করেন। এছাড়াও তিনি অবহেলা, যোগাযোগ সমস্যা এবং স্বাস্থ্যসেবার অপ্রতুলতাকে দায়ী করেন।