পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রকৌশলীর স্ত্রীর মৃত্যু
পাবনার রাধানগরে শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রকৌশলীর স্ত্রীর করুণ মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, পাবনা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বিজন কুমার দে’র স্ত্রী শান্তি রানী দে চায়ের পানি গরম করতে গিয়ে বৈদ্যুতিক হিটারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে আশংকাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
