মিরপুরে ৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশের হাবিলদার গ্রেফতার
একজন গরু ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মিরপুর থানার এক হাবিলদারকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত পুলিশের হাবিলদারের নাম নগেন্দ্রনাথ রায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার এসএম মিজানুর রহমান বিডিনিউজের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ডিএমপি কমিশনার বিডিনিউজকে জানান, শুক্রবার সকালে নগেন্দ্রনাথ এবং তার দুই সোর্স মিরপুর দারুস সালাম রোড এলাকায় উজ্জ্বল নামে এক গরু ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই করে। পরে নগেন্দ্রনাথের কাছ থেকে এক লাখ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্র জানায়, ঘটনার পর থেকে নগেন্দ্রনাথের দুই সোর্স -- আবুল কালাম আজাদ ও সুমন পলাতক রয়েছে।
গরু ব্যবসায়ী উজ্জলের অভিযোগের ভিত্তিতে ওই হাবিলদারকে গ্রেঢতার করা হয়। পরে গরু ব্যবসায়ী একটি মামলা দায়ের করেন।
