নাট্যকার প্রযোজক জিয়া আনসারী আর নেই
প্রখ্যাত নাট্যকার, প্রযোজক ও গণমাধ্যম ব্যক্তিত্ব জিয়া আনসারী আর নেই। শুক্রবার সকালে নিজ বাসভবনে ৬১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি ফুসফুসে জটিল ক্যান্সারে ভুগছিলেন।
১৯৪৪ সালে বৃহত্তর জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন এই প্রথিতযশা নাট্যকার ও প্রযোজক। ১৯৬৯সালে তিনি বাংলাদেশ টেলিভিশনে সহকারী প্রয়োজক হিসেবে যোগ দেন। টেলিভিশন সূত্র জানায় বছর কয়েক আগে তিনি প্রোগ্রাম ম্যানেজার হিসেবে অবসর গ্রহণ করেন। তার প্রযোজিত শুধু গান গেয়ে পরিচয় বাংলাদেশ টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান ছিলো।
